ধর্মপাশা প্রতিনিধি
“শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্মপাশায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ উপলক্ষে সকাল এগারটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালী বের হয়েছে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন। বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার প্রমূখ।


