ধর্মপাশায় টেকসই বেড়িবাঁধ ও গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবিতে মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় টেকসই বেড়িবাঁধ ও গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই/ত্রাণ নয়, গ্রাম প্রতিরক্ষা দেয়াল চাই’ এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় সামাজিক সংগঠন চেতনার মশাল ফোরামের পৃষ্ঠপোষকতায় ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন, নাদিম কবির, জুবায়ের আহমেদ, জিয়াউর রহমান, ওমর ফারুক, শাহ জামাল, আব্দুর রাজ্জাক, নূর কামাল প্রমুখ।