ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ঝড়ো বাতাসের কবলে পড়ে যাত্রী ও মালবাহী ট্রলারডুবির ঘটনায় আব্দুস ছাত্তার (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন যাত্রী। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার জয়শ্রী বাজার সংলগ্ন ধারাম হাওরের উত্তরপাশে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিহত আব্দুস ছাত্তারের বাড়ি পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বেতাগড়া গ্রামে।
জানা যায়, রোববার সকাল ৯টায় নেত্রকোনার মোহনগঞ্জের পাথরঘাটা ট্রলার ঘাট থেকে ২৫/৩০জন যাত্রী ও বিভিন্ন মালামাল নিয়ে একটি ট্রলার তাহিরপুর উপজেলার টেকেরঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রলারটি সকাল সাড়ে ১১টার দিকে ধারাম হাওরের ওপর দিয়ে জয়শ্রী বাজারের কাছে পৌঁছালে প্রবল ঢেউ ও ঝড়ো বাতাসের কবলে পড়ে উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও একজন নিখোঁজ ছিল। পরে স্থানীয় লোকজন হাওর থেকে নিখোঁজ আব্দুস ছাত্তারের লাশ উদ্ধার করে। নিহতের ছেলে আলাউদ্দিনও ওই ট্রলারের যাত্রী ছিল। আহতরা স্থানীয়ভাবে সাময়িক চিকিৎসা নিয়েছেন। পরে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের কাছে তার তার পিতার লাশ হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, নৌকা ডুবিতে বৃদ্ধ আব্দুস সাত্তারের লাশ ওইদিন দুপুরে তাঁর ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।
- ছাতকে নাশকতার অভিযোগ জামায়াত নেতা গ্রেফতার
- ধোপাজানে দুই জায়গায় রয়েলিটি ব্যবসায়ীদের না দেয়ার সিদ্ধান্ত


