ধর্মপাশায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ট্রাক্টর চাপায় রাহুল মিয়া নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রাম সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। রাহুল মিয়া জলুষা গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয়রা ট্রাক্টর চালক আশরাফুল ইসলামকে আটক করে মধ্যনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আশরাফুলের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাহুলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক্টর চালক থানায় আটক রয়েছে।