ধর্মপাশায় ডাক্তার ও নার্সদের সাথে এমপি রতনের মতবিনিময়

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় করোনাকালীন সময়ে ডাক্তার ও নার্সদের বিভিন্ন সমস্যা এবং চিকিৎসা সামগ্রীর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (মা ও শিশু স্বাস্থ্য) ডা. মিজানুর রহমানসহ অন্যান্য ডাক্তার ও নার্সবৃন্দ। পরে এমপি রতন তার ব্যক্তিগত পক্ষ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ এন নাইটি ফাইভ মাস্ক, ২০ বক্স সার্জিকেল গ্লবস, ২০০ হ্যান্ড সেনিটাইজার, ২টি আল্ট্রা ভাইয়োলেট স্ট্রেরিলাইজেন মেশিন ও একটি রেফ্রিজাটের প্রদান করেন।