ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান রনি (মা ও শিশু স্বাস্থ্য) বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরিবার পরিকল্পনা (টেকনিক্যাল মেডিকেল) ক্যাডারে অন্তর্ভুক্ত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পূর্ব আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকীর সভাপতিত্বে ও ইউএফপিএ মো. মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য দেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতীন্দ্র চন্দ্র চক্রবর্ত্তী, মামনি প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর বরুণ রায়, এফপিআই মোহাম্মদ আবু নোমান, পরিবার কল্যাণ সহকারী মাজেদা খানম প্রমুখ।
ডা. মিজানুর রহমান রনি ২০১৬ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হতে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নন ক্যাডার) হিসাবে যোগদান করেছিলেন। দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৬১২ নন-ক্যাডার চিকিৎসা কর্মকর্তাকে ‘মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)/সমমান’ পদে ক্যাডারভুক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ২৪ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে তাদের ক্যাডারভুক্ত করা হয়।
- শান্তিগঞ্জে এসএসসি-সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১,৭৭৬ শিক্ষার্থী
- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের কর্মবিরতি


