ধর্মপাশা প্রতিনিধি
বজ্রপাত থেকে সুরক্ষা পেতে ধর্মপাশায় তাল গাছের বীজ রোপণ ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এ কার্যক্রমের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব খান, ইউএনও মো. মামুন খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারি রতন সরকার প্রমুখ। এ উপজেলায় মোট ৩ হাজার ৭৫০টি তাল গাছের বীজ রোপন করা হবে।


