ধর্মপাশায় তিন পরীক্ষার্থী বহিস্কার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার খয়েরদিচর আলীম মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে জামিয়া হাতেমিয়া দাখিল মাদ্রাসার তিনজন দাখিল পরীক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। রবিবার সকালে গণিত পরীক্ষা চলাকালীন সময়ে শাকির আহমেদ, শাকিল হাসান ও আবু হানিফ নামের তিনজন দাখিল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
খয়েরদিরচর আলীম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারি প্রকোশলী মাহমুদুল হাসান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।