Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ধর্মপাশায় দুই ইউপি সদস্য গ্রেফতার – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ধর্মপাশায় দুই ইউপি সদস্য গ্রেফতার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ধর্মপাশা পূর্ব বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, জয়শ্রী ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য ও বানারসিপুর গ্রামের বাসিন্দা    
 আইনাল হকের বিরুদ্ধে সানবাড়ি বাজারের এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি থানায় একটি মামলা হয়। অপর দিকে ওই ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য ও বড়ই গ্রামের বাসিন্দা  সাহাব উদ্দিনের বিরুদ্ধে এক কৃষককে আত্মহত্যার প্ররোচনায় জড়িত থাকার অভিযোগে গত বছরের ১৫ নভেম্বর ধর্মপাশা থানায় একটি মামলা হয়। এই পৃথক মামলায় তাদের গ্রেফতার করা হয়।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, এ দুটি মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে থানায় আরও একাধিক মামলা রয়েছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।