ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ অন্যজন নারী। আক্রান্ত পুরুষ রোগী ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া ও নারী রোগী একই ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা। ওই নারী সম্প্রতি নায়ারণগঞ্জ থেকে নিজ গ্রামে এসেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার পর্যন্ত ৫টি ধাপে এ উপজেলা থেকে মোট ৪৩ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুইজন রোগীর নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ তথ্য নিশ্চিত করেছেন।


