ধর্মপাশা প্রতিনিধি
গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে সুনামগঞ্জের কয়েকটি উপজেলায় বন্যা দেখা দেওয়ায় ধর্মপাশায় বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা
কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পরিষদ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খান। এতে আসন্ন বন্যা ও দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মেদ, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, ধর্মপাশা থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি রতন সরকার, আমাদেরসময় প্রতিনিধি সাংবাদিক সাজিদুল হক সাজু, যায়যায়দিন প্রতিনিধি সাংবাদিক সাজেদুল হক রনি, সুনামগঞ্জের সময় প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ, সুনামকণ্ঠ প্রতিনিধি সাংবাদিক চয়ন কান্তি দাস প্রমুখ।


