ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামের পশ্চিমপাশ থেকে বোরকা দিয়ে পেঁছানো একটি মরদেহের কঙ্কালের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ধর্মপাশা থানা পুলিশ খয়েরদিরচর গ্রামের মাওলানা সাইদুর রহমানের ধান ক্ষেত থেকে ওই কঙ্কাল উদ্ধার করে। পুলিশের ধারণা একটি কোনো নারীর কঙ্কাল।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ধর্মপাশা সদর ইউনিয়নের আবুয়ারচর গ্রামের রোমান সারোয়ার নামের এক ব্যক্তি বিষয়টি ৯৯৯ নাইনে কল করে জানায়। পরে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে সেখানে গিয়ে কঙ্কালের অংশ বিশেষ উদ্ধার করে। তিনি আরও জানান, কঙ্কালের ডিএনও প্রোফাইল তৈরির জন্য উদ্ধারকৃত কঙ্কালের অংশ মর্গে পাঠানো হবে।
- জনগণের সম্পত্তির উপর আক্রমণ হলে প্রতিহত করা হবে -পরিকল্পনামন্ত্রী
- প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী


