ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নদী থেকে সৈয়দ আমিনুল হক হেলাল (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের মৃত সৈয়দ সাইদুর রহমানের ছেলে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাড়ি সংলগ্ন মনাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানায়, ওই ব্যক্তি দুপুর ১টার
দিকে বাড়ির সামনে নদীতে গোসল করতে যায়। ঘন্টাখানেক সময় পেরিয়ে গেলেও গোসল শেষ করে ফিরে না আসায় তাকে খোঁজাখোঁজি করে নদীতে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার গলায় গামছা দিয়ে বাধা বালু ভর্তি একটি সিমেন্টের বস্তা পাওয়া যায়।
ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার ওইদিন সন্ধ্যায় বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।’
- ‘আন্দোলনের হুমকি দিলে জেলে যেতে হবে’
- বিশ্বম্ভরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন


