ধর্মপাশায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে উপজেলা পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের আহ্বায়ক সাইফুর রহমান কাঞ্চন, সেলবরষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ, সাংবাদিক এনামুল হক এনি, চয়ন কান্তি দাস, কলেজ ছাত্র জাকির হোসেন, বাবর প্রমুখ।
উল্লেখ্য, গত
কয়েক মাস ধরে ধর্মপাশায় চরম মাত্রায় লোডশেডিং অব্যাহত রয়েছে।