ধর্মপাশায় নৌপথে চাঁদাবাজি প্রতিরোধে সভা চাঁদাবাজ গ্রেপ্তার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নৌপথে চাঁদাবাজি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ওইদিন সকালে ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া ও জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর নেতৃত্বে সোমেশ্বরী নদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ সময় চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়াসিন মিয়া (৩৩) নামের   
এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি বিশম্ভরপুর উপজেলার ফুলবড়ি গ্রামে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নৌপথে চলাচলকবারী কয়লা,বালু ও পাথর বোঝাই বাল্কহেড নৌকার লোকজনদের কাছ থেকে জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামের শুক্কুর আলী ও ধর্মপাশা উপজেলার বানারসীপুর গ্রামের আয়নাল মিয়ার নেতৃতে সংঘবব্ধ একটি চক্র চাঁদাবাজি চালিয়ে আসছে।
সচেতনতামূলক সভায় ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া।