ধর্মপাশায় নৌপথে চাঁদাবাজির মামলায় এক যুবক গ্রেপ্তার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নৌপথে চাঁদাবাজি অভিযোগে দায়ের করা মামলায় নবী হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  মঙ্গলবার রাতে তাকে জয়শ্রী ইউনিয়নের বানারসীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ২০১৩ সালের ছয় নভেম্বর নবী হোসেনের বিরুদ্ধে সোমেশ্বরী নদীতে চলাচলকারী কয়লা, বালু       
ও পাথর বোঝাই বাল্কহেড নৌকা থেকে চাঁদা আদায়ের অভিযোগে ধর্মপাশা থানায় একটি মামলা হয়।
ধর্মপাশা থানার এএসআই জগন্নাথ চন্দ্র রায় জানান, বুধবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।