ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় নদী ড্রেজিং সংশ্লিষ্ঠতায় ভিলেজ প্লাটফর্ম নির্মাণ ও আনুসাঙ্গিক বিষয়াদি সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন, সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আযহারুর ইসলাম দিদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম প্রমুখ।


