ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পানিতে ডুবে অপূর্ব নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের পেছনে শয়তানখালী খালে এ ঘটনা ঘটে। অপূর্ব কামলাবাজ গ্রামের অখিল দত্তের ছেলে।
জানা যায়, ওইদিন দুপুরে অপূর্ব বাড়ির পেছন       দিয়ে বয়ে যাওয়া শয়তানখালী খালে গোসল করতে যায়। পরে সে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার পরিবারের লোকজন তাকে খোঁজতে থাকে। পরে খাল থেকে অপূর্বকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।