ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মনাই নদীর পানিতে ডুবে বাহুল মিয়া নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রাহুল মিয়া ওই ইউনিয়নের সলপ গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে রাহুল মিয়াসহ আরও কয়েক জন শিশুর সঙ্গে বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে বাড়ির পেছনে মনাই নদীর পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি পর দুপুর আড়াইটার সময় মনাই নদীতে তার লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নদী থেকে ভাসমান অবস্থায় রাহুলের লাশ উদ্ধার করে। সেলবরষ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.নূর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, মনাই নদীতে পানিতে ডুবে এক শিশু মারা গেছে বলে খবর পাওয়া গেছে।


