ধর্মপাশায় পাস করলো ১ হাজার ৪৭৩ জন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় এএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে সাত জন পরীক্ষার্থী।
উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৬৯৭ জন ও চারটি দাখিল মাদ্রাসা থেকে মোট ৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৪০৩ জন এবং দাখিল মাদ্রাসায় ৭০ জন পরীক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয় থেকে ৩জন, বাদশাগাঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে ৩জন ও মধ্যনগর বিপি হাইস্কুল এন্ড কলেজ থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে।