ধর্মপাশায় পুলিশের হস্তক্ষেপে যাত্রার আসর বন্ধ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর বাজারের পশ্চিম পাশে পতিত জমিতে অনুষ্ঠিত যাত্রাপালার আয়োজন বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার বিকেলে ধর্মপাশা থানার পুলিশ সেখানে গিয়ে যাত্রার প্যান্ডেল অপসারণ করে।
জানা যায়, উপজেলার বাবুপুর বাজারের পশ্চিম পাশে পতিত জমিতে প্যান্ডেল করে দুই দিন ব্যাপি যাত্রা অনুষ্ঠানে আয়োজন করে। গত রবিবার যাত্রা শুরুর আগে প্যান্ডেলের এক পাশে জুয়ার আসর চলে। সোমবারও যাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের কোনো অনুমতি না নেওয়ায় পুলিশ সোমবার বিকেলে সেখানে গিয়ে যাত্রা পরিচালনা কমিটির লোকের মাধ্যমে যাত্রার প্যান্ডেল অপসারণ করে।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, গত রবিবার আমি ছুটিতে ছিলাম। যাত্রা অনুষ্ঠানের জন্য থানা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। সোমবার আমি কর্মস্থলে এসে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেখানে পুলিশ পাঠিয়ে যাত্রার আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। যারা যাত্রার নামে      
জুয়ার আসর পরিচালনা করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।