ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ১৫০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে বুধবার সকালে মহিষখলা বিলে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, স্থানীয় মৎস্যজীবি সোলেমান মিয়া প্রমুখ।


