ধর্মপাশায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলুতেন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ খেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন প্রমুখ। খেলায় ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয়েছে সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মেয়েদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে খয়েরদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয়েছে ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।