ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বজ্রপাতে ডিয়ার গ্রাবিল (১৭) নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠী কিশোরের মৃত্যু হয়েছে। ডিয়ার গ্রাবিল উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামের লক্ষি¥ণ নেংমিঞ্জা’র ছেলে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ডিয়ার গ্রাবিল ওইদিন বিকেলে বাঙালভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ফুটবল খেলতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আশুতোষ হাজং এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রশাসনের অনুমতি সাপেক্ষে নিহতের লাশের সৎকার করা হয়েছে।


