ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় শের আলী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শের আলী উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন গ্রামের চান্দু মিয়ার ছেলে। রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হাড়গুড় হাওরে এ ঘটনা ঘটে।
জানা যায়, শের আলী ওইদিন সকালে হাড়গুড় হাওরে ধান কাটতে যায়। এসময় আকস্মিক বজ্রপাতে শের আলী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় শের আলীকে সকাল পৌনে নয়টায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, নোয়াবন গ্রামের পাশে হাওরে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনায় কৃষক শের আলীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


