ধর্মপাশায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু, আহত ৫

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বজ্রপাতে বাবলু মিয়া (২৮) ও আউয়াল মিয়া (৩৫) নামের দুই জেলের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার চামরদানি ইউনিয়নের খানির হাওরে এ ঘটনা ঘটে। বাবলু মিয়া ওই ইউনিয়নের আমজুড়া গ্রামের মৃত চান্দু মিয়ার ও আউয়াল মিয়া একই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। এ বজ্রপাতের সময় বাবলু মিয়া ও আউয়াল মিয়ার সাথে একই নৌকায় থাকা আরো ৫ জন জেলে আহত হয়েছে। বজ্রপাতের সময় আউয়াল মিয়া পানিতে পড়ে নিখোঁজ হয়। শুক্রবার সকালে আউয়াল মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ওইদিন রাতে জেলেরা হাওরে সঙ্গবদ্ধভাবে নৌকায় করে প্রতিদিনের মতো মাছ ধরতে নেমেছিল।
মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।