ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে মিজানুুর রহমান (১৮) নামের একজন নিহত ও লিংকন (১৪) ও ইয়াতুর রহমান (১৩) নামের দুইজন আহত হয়েছে। বুধবার সকাল সাতটায় মাইন্না বিলে এই বজ্রপাতের ঘটনা ঘটে। তারা তিনজনই উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশাম গ্রামের নুর মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার সকালে মিজানুর রহমান, লিংকন ও ইয়াতুর রহমান ছাই দিয়ে মাইন্ন বিলে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতে তারা তিনজনই আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং অন্য দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসেন মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।


