ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বন্যার্ত ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন চন্দ্র দাস। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই ইউনিয়নের গ্রামে গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য হুমায়ূন কবির, স্থানীয় বাসিন্দা রিফাত আহমেদ, রেজাউল করিম, উজ্জ্বল মিয়া, লিটন মিয়া, পুলক দাস, ঝুটন দাস, সুজ্জল মিয়া, সুজিত দাস, মোক্তার হোসেন প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেকের জন্য ছিল ৩ কেজি চাল, ৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম ডাল ও ৫০০ গ্রাম পেঁয়াজ।
- ধর্মপাশায় চিকিৎসা সহায়তার চেক বিতরণ
- টিউবওয়েলের পানি নিয়ে ধস্তাধস্তিতে নিহতের ঘটনায় ৪ জনকে আসামী করে থানায় অভিযোগ


