ধর্মপাশায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বন্যার পানিতে ডুবে নাহিদ মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামের এ ঘটনা ঘটে। নাহিদ মিয়া উপজেলার সদর ইউনিয়নের হলিকাদাকান্দা গ্রামের জামাল মিয়ার ছেলে। খয়েরদিরচর গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল নাহিদ মিয়া। ওইদিন দুপুর আড়াইার দিকে নানার বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয় নাহিদ মিয়া। বিকেল তিনটার দিকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত বলে ঘোষণা করে।
সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।