ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় জাকিয়া নামের ১০ বছর বয়সী এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে জাকিয়াকে তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের মেয়ে জাকিয়া গত ৬ অক্টোবর বিকেলে নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। এনিয়ে জাকিয়ার পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে অবগত করাসহ ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয়েছিল। এদিকে শনিবার সন্ধ্যায় ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি এলাকা থেকে জাকিয়াকে উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে রাতেই জাকিয়ার বাবা মো. জাহাঙ্গীর আলম ছুটে আসেন ধর্মপাশা থানায়। পরে রবিবার ভোরে জাহাঙ্গীর আলমের কাছে জাকিয়াকে হস্তান্তর করা হয়।
- তাহিরপুরে নারীর অধিকার ও অংশগ্রহণ বিষয়ে সেবা প্রদানকারীদের সাথে সভা
- সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর শাস্তি দিতে হবে


