ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ওই বিদ্যালয়ের খেলার মাঠে প্রধান শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যাক্ষ বিকাশ রঞ্জন তালুকদার।
অন্যান্যের মাঝে
উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বাছেদ বকুল, রোকেয়া আক্তার, শিক্ষানুরাগী খাইরুল বশর ঠাকুর খান, বাদশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন ও সাংবাদিক এম.এম. এ রেজা পহেল প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতার ৩১টি ধাপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।


