ধর্মপাশায় বাল্যবিয়ের দায়ে স্কুলছাত্রীর বাবা-নানীকে দণ্ড-

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করার দায়ে তার বাবা ও নানীকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক এ দ-াদেশ দেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহার  হোসাইন জানান, ওই স্কুল ছাত্রীর সঙ্গে বুধবার রাত সাড়ে আটটার দিকে একই গ্রামের ১৯ বছর বয়সী এক তরুণের বিয়ে হওয়ার কথা ছিল। বিষয়টি খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি বিয়ে বাড়িতে যান এবং বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পান। পরে রাতেই ছাত্রীর বাবা মো. দুলাল মিয়া (৪৫) ও নানী ফসর বানু (৬৫) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের কারাদ- দেওয়া হয়।