ধর্মপাশায় বাল্যবিয়ে রোধে প্রশিক্ষণ কর্মশালা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।
বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.আশরাফুল আলম, সহকারি নিবন্ধক নিজাম উদ্দিন, ইমাম মো.ফখরুল ইসলাম, সাংবাদিক সালেহ
আহমদ প্রমুখ।
কর্মশালায় বিবাহ নিবন্ধক, সহকারি নিবন্ধক, পুরোহিত, মসজিদের ইমাম ও ইউপি সচিবেরা অংশ নেন।