ধর্মপাশায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল জেএসসি পরীক্ষার্থী

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের হস্তক্ষেপে এক জেএসসি পরীক্ষার্থী বাল্য থেকে রক্ষা পেয়েছে। সে উপজেলার গোলকপুর হাজী আব্দুল হাফেজ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।
জানা যায়,       
উপজেলার সুখ্ইাড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক যুবকের (২৫) সাথে গোলকপুর হাজী আব্দুল হাফেজ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়–য়া ছাত্রী (১৪) শুক্রবার বিয়ের কথা ছিল। বিয়ের খবরটি স্থানীয় এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের জানান। পরে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ের খবরটি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদকে বিয়েটি বন্ধের নির্দেশ দেন। ইউএনওর নির্দেশে চেয়ারম্যান মেয়ের বিয়ের বয়স না হওয়ায় বিয়েটি বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, উপজেলা প্রশাসন বাল্য বিয়ে বন্ধ করতে সর্বদা তৎপর রয়েছে।