ধর্মপাশায় বিএনপির একাংশের প্রস্তুতিসভা

ধর্মপাশা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ধর্মপাশা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পূর্ববাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার।
সভায় বক্তব্য দেন, জয়শ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন মন্টু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনফর আলী খান, যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম হাদিস, যুবদল নেতা রোকনুজ্জামান, সালাম, সুহেল, উপজেলা ছাত্রদল নেতা ফারুক আহমেদ, হাফিজুর রহমান, সারোয়ার হোসেন, শাহ আলম, কলেজ শাখা ছাত্রদল নেতা আশিক আহমেদ বকুল, এরশাদ, একরামুল, আব্দুর রহমান, শাহিন, শরিফ প্রমুখ।
এ ব্যাপারে আগামী বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার উদ্যোগ নেওয়া হয়েছে।