ধর্মপাশায় বিএনপির এক গ্রুপের প্রার্থী বাছাই

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যাপক ডা. রফিক চৌধুরীর নেতৃত্বাধিন ধর্মপাশা উপজেলা বিএনপি চেয়ারম্যান পদে তাদের দলীয় প্রার্থী বাছাই চূড়ান্ত করেছে। সপ্তাহখানেক আগেই প্রার্থী বাছাই করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭ টি ইউনিয়নে একক প্রার্থী ও ৩ টিতে একাধিক প্রার্থী বাছাই করা হয়েছে।
ধর্মপাশা সদর ইউনিয়নে বিএনপি নেতা নূরুল ইসলাম বিএসসিকে, সেলবষস ইউনিয়নে মোহাম্মদ আলী, পাইকুরাটি ইউনিয়নে মাহবুবুল মোর্শেদ খোকন, সুখাইড় রাজাপুরদক্ষিণ ইউনিয়নে নুরুজ্জামান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে রহিম মিয়া ও বশির আহমেদ, জয়শ্রী ইউনিয়নে মুজিবুর রহমান ও ইকবাল হোসেন, মধ্যনগর ইউনিয়নে আবুল বাশার মজনু, চামরদানী ইউনিয়নে আব্দুল বারেক খন্দকার ও সবুজ মিয়া,  বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আবুল কাশেম,  বংশিকুন্ডা উত্তর ইউনিয়নে বিল্লাল হোসেনকে দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। সম্ভাব্য এসব চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ইতোমধ্যে কেন্দ্রে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।  
ধর্মপাশা উপজেলা বিএনপির এই অংশের সভাপতি ইশতিয়াক চৌধুরী স্বপন প্রার্থী বাছাইয়ের সত্যতা স্বীকার করে বলেন,‘আমরা বেশ কয়েকদিন আগেই দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যাপক ডা. রফিক চৌধুরীর কাছে জমা দিয়েছি। তিনি এসব তালিকা বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছেন।’