ধর্মপাশায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বিএনপির ৪২তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে উপজেলা বিনএপির সভাপতি আব্দুল মোতালেব খান, সিনিয়র সহ-সভাপতি কাজী মাজহারুল হক, সহ-সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আলী আমজাদ, যুগ্ম সম্পাদক ফজলুল হক নয়ন, এসএম রহমতসহ যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।