ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ধর্মপাশা প্রতিনিধি
দিল্লীর সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। সোমবার সকালে বাদশাগঞ্জ অঞ্চলের সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, মাওলানা আমিনুল ইসলাম, মইনুল ইসলাম, আনোয়ার হোসেন, সৈয়দ আরমান উল্লাহ, হাফেজ আবুল বাশার প্রমুখ।