ধর্মপাশায় বিদায় সংবর্ধনা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত           
হয়েছে। স্থানীয় গণমিলনায়তনে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার। বক্তব্য দেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, সাবিকুন্নাহার শিল্পী, শিক্ষক আবদুর নূর, জাকির হোসেন, নজমুল হায়দার, রুহুল আমিন, বুলবুল আক্তার চৌধুরী,  শাহজাহান কবির প্রমুখ।