স্টাফ রিপোর্টার
জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই প্রতিযোছতগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও সুনামগঞ্জ শিশু একাডেমি’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম।
পজলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক শামছুল আবেদীনের সভাপতিত্বে ও জেলা শিশু একাডেমি শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ফারজানা আক্তার ববি, জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমি সহ সাধারণ সম্পাদক অ্যাড. দেবদাস চৌধুরী, সদর উপজেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ, সহকারী কমিশনার ফারজানা আক্তার ববি।
শিশু পুরষ্কার প্রতিযোগিতায় ৩০ টি ক্যাটাগরীতে ৭৯ টি গ্রুপ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় ৭০০ প্রতিযোগির মধ্যে ২৩৭ জন পুরস্কৃত হয়েছে।
- জগন্নাথপুরে আলোচিত ব্যবসায়ী হত্যাকাণ্ড, আইন শৃংঙ্খলা সভায় উদ্বেগ
- ধর্মপাশায় বিদ্যালয় ভবন নির্মাণ কাজের উদ্বোধন


