ধর্মপাশায় বিনামুল্যে বীজ ও সার বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা বিএডিসি গুদাম প্রাঙ্গণে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার সকালে উপজেলার চারটি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। চারটি ইউনিয়নের ৬০জন কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ২০কেজি ডিএডি সার ও ১০কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বিশেষ অতিথি ইউএনও মোহাম্মদ নাজমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সেলিম আহমেদ ও সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ।