ধর্মপাশায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে রোববার সকালে উপজেলা বিএডিসি গুদামের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্চয় রায় চৌধুরী প্রমুখ।