ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোলার প্যানেল বিতরণের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় ২০২৯-২০ অর্থ বছরের নির্বাচনী এলাকা ভিত্তিক কাবিটা ও টিআর প্রকল্পের অধীনে এসব সোলার প্যানেল বিতরণকালে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেন, এলজিইিডির উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ। ১৯৫ জন উপভোগীর মধ্যে প্রথম দিনে ২০জন উপকারভোগীর মধ্যে সোলার প্যানেল বিতরণ করা হয়।
- শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
- প্রয়াত আব্দুল মজিদ মাস্টার স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা


