ধর্মপাশা প্রতিনিধি
‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’ এই বিষয়ের আলোকে ধর্মপাশায় জাতীয় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তালেব। বির্তক প্রতিযোগিতায় আটটি বিদ্যালয় অংশগ্রহণ করে। এর মধ্যে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, লায়েছ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ, ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয় ও মহেশখলা উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।


