ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে মোট ১২ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় জয়শ্রী ইউনিয়ন দলকে ২-১ সেটে
হারিয়ে সেলবরষ ইউনিয়ন দল বিজয়ী হয়। বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন কবীর।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া, মহিলা বিষয়ক কর্মকমর্তা মোতাহার হোসেন, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউপি চেয়ারম্যান নূর হোসেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্চয় রায় চৌধুরী প্রমুখ।


