ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইকোনোমিক এন্ড স্যোসাল ইম্পাওয়ারম্যান্ট অফ এক্সট্রেম পুওর (ইসেপ) প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় বেসরকারি সংস্থা ভলান্টারি এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংস্থার উপজেলা ব্যবস্থাপক (পুষ্টি) মো. মোমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার ও সাবিকুন্নাহার শিল্পী। বক্তব্য দেন, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফখরুল ইসলমাম চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আহমেদ, সেলবরষ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, জয়শ্রী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, চামরদানি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ফরহাদ আহমেদ, সাংবাদিক এনামুল হক এনি প্রমুখ।
- তিন শহিদের অনন্য সমাধিকে বিকৃত করার প্রয়াস রুখে দিন
- বিশ্বম্ভরপুরে এলসিবিসিই কর্মসূচীর উপজেলা পর্যায়ের সভা অনুষ্ঠিত


