ধর্মপাশায় মাতালকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় শমসের মিয়া (৫৫) নামের এক মাদকসেবীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শমসের মিয়া উপজেলার সদর ইউনিয়নের মেউহারি গ্রামের বাসিন্দা। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক এ অর্থদন্ড প্রদান করেন। ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, শমসের মিয়া গত শনিবার রাতে থানা গেইটের সামনে মদ পান করে মাতলামি করায় আটক করে পুলিশ। পরে রোববার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।