ধর্মপাশায় মাদকসেবীর কারাদণ্ড

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বকুল মিয়া (৩৫) নামের এক মাদকসেবীকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বকুল মিয়ার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামে।
ধর্মপাশা থানার   এএসআই জগন্নাথ চন্দ্র রায় জানান, গত বৃহস্পতিবার রাতে বকুল মিয়া মদ সেবন করে হলিদাকান্দা গ্রামে মাতলামি করছিল। খবর পেয়ে পুলিশ রাত দুইটায় তাকে আটক করে। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী  নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক তাকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।