ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগরে মাদক প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় মধ্যনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। মধ্যনগর ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে ওই ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ। এতে বক্তব্য দেন মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন তালুকদার, সদস্য উপানন্দ সরকার, মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অখিল চন্দ্র তালুকদার, ইউপি সদস্য তহুরা বেগম, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সহকারি শিক্ষক শরীফ উদ্দিন প্রমুখ।


