ধর্মপাশায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা এলাকায় অভিযান চালিয়ে মনোরঞ্জন দাস (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর থানার সুনইপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মনোরঞ্জন দাস সুনইপাড়া গ্রামের মৃত ইশান দাসের ছেলে।
মধ্যনগর থানার এসআই দেলোয়ার হোসেন জানান, মনোরঞ্জন দাস দীর্ঘদিন ধরে ৩য় পৃষ্ঠায় দেখুন
সুনইপাড়া গ্রামে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। সে বাড়িতে বসে গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হবে।